প্রবাসী আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রবাসী শাখার এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের শহীদ মেম্বারের ছেলে দুবাই প্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মো. নান্নু (৫১), পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বাহাউদ্দিন বাবুল (৫২), মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী মামুন চৌধুরী (৪০), ধরখার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি (২৬) এবং একই গ্রামের মৃত আবু তাহের ভুঁইয়ার ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল ভুঁইয়া (৪৫)।

থানা সূত্র জানায়, গত বছরের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ৫ আগস্টের পটপরিবর্তনের পর বর্তমান সরকারকে ‘গণবিপ্লবী’ আখ্যা দিয়ে উৎখাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আখাউড়া থানা পুলিশ।

এ বিষয়ে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970