লালমনিরহাট ও কুষ্টিয়ার সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

লালমনিরহাট ও কুষ্টিয়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন বিশ্বজিৎ কুমার দাস ও মো. বাবু।

বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির দুটি দল পৃথক অভিযানে তাদের আটক করে।

আটকদের মধ্যে বিশ্বজিৎ কুমার দাস ভারতের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর বিওপির সদস্যরা বাংলাদেশে কাউয়ারচর এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় বিশ্বজিৎকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশের ৮২০ টাকা এবং ভারতীয় ৮০০ রুপি উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি সীমান্তে অনুপ্রবেশসহ যেকোনো অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রাখার কথাও জানান।

অন্যদিকে কুষ্টিয়ার চরচিলমারী বিওপি এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মো. বাবু নামে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, মো. বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970