আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের কক্ষ থেকে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মৃত মোহাম্মদ ইদ্রিস স্থানীয় খুটাখালী পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে ফজরের নামাজের আগে মসজিদের কক্ষে ইমামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি জানালে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এলাকাবাসীর পক্ষ থেকেও ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970