ময়মনসিংহে রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা, ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে ঢোকার আগে জন্মেজয় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ।

তিনি বলেন, এখনো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তবে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রেললাইন ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছালে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। রেললাইন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। এরপর মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে রেললাইনে নাশকতার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970