জামালপুরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

ছবি : মনোযোগ প্রকাশ

জামালপুরে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি জামালপুর শহর শাখার ১০নং ওয়ার্ড, ১১নং ওয়ার্ড (উত্তর ও দক্ষিণ) এবং ১২নং ওয়ার্ড (উত্তর ও দক্ষিণ)-এর উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় রশিদপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেজ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। এছাড়া উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ, শহর বিএনপির সহ-সভাপতি এডভোকেট মাকসুদ আলী, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম মন্ডল এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান বিপুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেজ আলী মামুন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন।

তিনি আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় তাঁর দৃঢ়তা, প্রজ্ঞা ও সাহস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তাঁর সরকারের উদ্যোগ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970