ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল শিবির নেতার, আহত ১

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন (৩২) স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের নেতা বলে জানা গেছে।

লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন জানান, রাতের অন্ধকারে কয়েকজন সশস্ত্র বহিরাগত এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970