নেত্রকোনায় ভোটকেন্দ্রে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বুথের সরঞ্জাম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথ কক্ষে এই আগুন দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে বুথের দুটি বেঞ্চ, একটি ফ্যান ও একটি লাইট পুড়ে যায়। স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা এই আগুন দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পরদিন সকালে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করে। বিদ্যালয়টিতে মোট সাতটি বুথ রয়েছে, যার মধ্যে চারটি পুরাতন ভবনে অবস্থিত। এসব বুথের একটি কক্ষেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুথ কক্ষটির পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970