গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে।

একই সময় টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়া রাত সাড়ে ৮টার দিকে শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিলারমাঠ এলাকায় সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও একই ধরনের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970