বাগেরহাটে আইজিপির বাড়ির বৈদ্যুতিক তার চুরি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তরা তার বাসা থেকে বিদ্যুতের সার্ভিস তার কেটে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক দল মাঠে কাজ করছে।

তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চুরি করা তার কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝড়ো বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সুযোগে চোরচক্র বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করে। বাড়ির চারপাশে নজরদারি ক্যামেরা থাকলেও সেগুলো এড়িয়ে দুর্বৃত্তরা মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970