৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের চারদিনে যমুনা সেতুর ওপর দিয়ে প্রায় দুই লাখের বেশি যানবাহন চলাচল করেছে। এই সময়ে সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি গাড়ি চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

বিশদভাবে দিন অনুযায়ী দেখা যায়-

১৬ মার্চ, ৩৫ হাজার ৬৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

১৭ মার্চ, ৪৬ হাজার ৯৪৩ গাড়ির জন্য আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

১৮ মার্চ, ৫১ হাজার ৫৮৪ যানবাহনের জন্য সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল সংগ্রহ হয়।

১৯ মার্চ, ৪৫ হাজার ৬১০ গাড়ির জন্য আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদযাত্রায় মানুষ ঘরে ফিরতে চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি গাড়ি চলাচল করেছে। চারদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বিরাজ করেছিল। শুক্রবার ভোর থেকে মহাসড়ক ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজায় ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়। নিয়মিত ১৪টি বুথের পরিবর্তে ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970