সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের সেই শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটিও মঞ্জুর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এক লাখ টাকার সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি বাবাকে হারিয়েও দায়িত্ববোধের পরিচয় দিয়ে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন এবং পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার এই সংগ্রাম ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ আর্থিক সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি প্রদান করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970