এমপি গাজী নজরুলের আপত্তিকর নতুন ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এসব ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওগুলো পর্যবেক্ষণে দাবি করা হচ্ছে, রাজধানী ঢাকার একাধিক হোটেলে তার যাতায়াত ছিল। তবে এসব ভিডিওর সত্যতা এবং এতে থাকা তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, শুরুতে যেসব সূত্র থেকে ভিডিও প্রকাশ করা হয়েছিল, সাম্প্রতিক ভিডিওগুলো সেসব উৎস থেকে আসেনি। বরং গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর তাকে শনাক্ত করতে পেরেছেন—এমন ব্যক্তিদের মাধ্যমে নতুন ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
এদিকে, গণমাধ্যমের হাতে নতুন দুটি ভিডিও এসেছে। এর মধ্যে একটি রাজধানীর উত্তরার একটি হোটেলে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও, অন্যটির অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যাওয়া নারী গাজী নজরুল ইসলামের দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।