মধ্যরাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে যুবলীগ নেত্রী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় পরকীয়া ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবলীগ নেত্রী এবং তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া রাশু বেগম (৪০) নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য। তিনি ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাসিন্দা বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে মো. হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে পরকীয়া ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। সর্বশেষ একই ধরনের অভিযোগের পর স্থানীয়রা তাকে এবং তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970