ওমানে মাছবাহী গাড়ির ধাক্কায় ৮ বাংলাদেশির মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত

ওমানে মাছ ধরার পর বাসায় ফেরার পথে ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে দুকুম সিদরা এলাকায়। বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী গাড়ির ধাক্কায় প্রাইভেটকারটি চাপা পড়ে।

নিহতরা হলেন:
সন্দ্বীপ উপজেলার: আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি।
রাউজান উপজেলার: আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী জানান, প্রাইভেটকারে করে সাগর থেকে বাসায় ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সবাই মারা যান এবং লাশ দুকুম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, নিহতদের পরিবার ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970