মালিবাগে শপিং মলে দুর্ধর্ষ চুরি, উধাও ৫০০ ভরি স্বর্ণ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীতে স্বর্ণ চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো ফরচুন শপিং মল এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে দুইজন বোরকা পরিহিত চোর দোকানের শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি ধরা পড়েছে।

দোকানের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার, ১০০ ভরি বন্ধক রাখা স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা সবকিছুই চোরেরা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। ভোরে দারোয়ানের ফোনে খবর পেয়ে এসে দেখি দোকান ফাঁকা।”

উল্লেখ্য, এর আগে গত ৫ অক্টোবর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকান থেকেও দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণ ও পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970