কুমিল্লায় আনসার বহনকারী তিন বাসের সংঘর্ষ, আহত অন্তত ৭

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আনসার সদস্য আহত হয়েছেন।

সোমবার দুপুর একটার দিকে মহাসড়কের হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, খাগড়াছড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা দেওয়া আনসার সদস্যদের বহনকারী তিনটি বাস একই লাইনে চলছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বাসের সঙ্গে সামনে থাকা আরেকটি বাসের ধাক্কা লাগে। এরপর পেছনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসে ধাক্কা দেয়। ফলে পরপর তিনটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত আনসার সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970