বজ্রপাতে কোল থেকে ছিটকে গেলো শিশুসন্তান, প্রাণ গেলো বাবার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় সুমন মন্ডলের কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়ে ছিটকে দূরে পড়ে যায়। তবে অলৌকিকভাবে শিশুটি প্রাণে বেঁচে যায়।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল পৌনে সাতটার দিকে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে পড়ে এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতের তীব্রতায় সুমনের মৃত্যু হলেও শিশু সাফিয়া আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে। পরিবারের সদস্যরা জানান, পড়ে যাওয়ার সময় তার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।

বাবার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970