দাখিল পরীক্ষা ফেলে প্রেমিকের হাত ধরে পালাল ফাতেমা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে ইংরেজি পরীক্ষায় অংশ নিতে এসে পরীক্ষা না দিয়েই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এক দাখিল পরীক্ষার্থী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাতেমা আক্তার প্রিয়া নামের ওই শিক্ষার্থী মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ফুলগাজী উপজেলার আজমেরী বেগম বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যান। তিনি মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের সঙ্গে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে নির্ধারিত আসনে বসার পর তিনি কিছুক্ষণ পর ওয়াশরুমে যান। সেখানে মোবাইল ফোনে কথা বলার পর তিনি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান এবং আর পরীক্ষা দিতে ফেরেননি।

পরীক্ষা শেষে সহপাঠীরা এবং অভিভাবকরা তাকে খোঁজাখুঁজি করে জানতে পারেন, ইমন নামের এক যুবকের সঙ্গে তিনি মাইক্রোবাসে করে ফেনীর দিকে চলে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠী জানান, তিনি সকালে পরীক্ষার হলে প্রবেশ করেছিলেন, তবে পরে ওয়াশরুমে গিয়ে মোবাইলে কথা বলেন এবং এরপর দ্রুত বের হয়ে যান। তারপর আর তাকে পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, ফাতেমার মামা ইমরান হোসেন বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের নিয়ে ফেনী আদালত এলাকায় যান এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও মুন্সিরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইল জানান, পরীক্ষার দিন একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরে জানা যায়, ওই শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে অন্য একজনের সঙ্গে চলে গেছেন।

তিনি আরও জানান, কেন্দ্রটিতে মোট ২৮৩ জন পরীক্ষার্থীর উপস্থিতি থাকার কথা ছিল, একজন অনুপস্থিত ছিলেন। পরে বিষয়টি সম্পর্কে তারা অবগত হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970