ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলানিয়া পূর্বপাড়ার রোকন আলীর ছেলে হৃদয় (২৬), ধর্মতীর্থ এলাকার শুকুর আলীর ছেলে আরমান (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৬) এবং গলানিয়া মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে মমসাদ (১৭)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গলানিয়া গ্রামের আলী মিয়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে প্রথমে নামেন হৃদয় ও মেহেদী। অনেক সময় পার হলেও তারা ওপরে না উঠলে সন্দেহ দেখা দেয়। পরে তাদের খোঁজ নিতে ট্যাংকের ভেতরে নামেন আরমান ও ইমাম হোসেন। একপর্যায়ে ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970