শেখের ভিটায় বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
জামালপুর পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা উপলক্ষে শেখের ভিটা আঞ্চলিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ নভেম্বর, ২০২৫ সোমবার রাত ৮টায় শেখের ভিটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মাকসুদ আলী। সভা পরিচালনা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান (বিপুল)।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শেখের ভিটা আঞ্চলিক বিএনপি আবু সাইদ রয়েল, শহর বিএনপির সদস্য আল মামুন এবং সাবেক ছাত্র নেতা রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহবুর রহমান বকুল, কৃষক দলের সভাপতি মোঃ জালাল উদ্দীন আহমেদ, সাবেক সহসভাপতি শামীম আহমেদ, শেখের ভিটা আঞ্চলিক বিএনপির সভাপতি রিপন, সাংগঠনিক সম্পাদক জুয়েল, শহর বিএনপির সাবেক নেতা শেখ রবিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী ৮ নভেম্বর বাদ আসর বগাবাইদে কর্মী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করছি, আপনারা এ সভাকে জনসমুদ্রে পরিণত করবেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, জামালপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেজ আলী মামুন।”
তিনি আরও বলেন, ১১নং ওয়ার্ডের সকল স্তরের নেতা-কর্মীদের দলে দলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
নেতা-কর্মীরা মনে করেন, এ ধরনের সভার মাধ্যমে সংগঠনের গতি আরও শক্তিশালী হবে এবং মামুন ভাইয়ের বিজয়ের পথ সুগম হবে।