ঢাকায় বজ্রপাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের নাম কুটি ব্যাপারী (৭০) বলে জানা গেছে। তবে বাকি দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার জানান, কুটি ব্যাপারী দুইজন কৃষককে সঙ্গে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।