নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ ট্রাফিক সার্জেন্ট ধরা, অতঃপর...

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অবস্থান এবং মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগের পর গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। পরদিন শনিবার (২০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) আলতাব হোসেন।

স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সার্জেন্ট জাহাঙ্গীর দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক সচেতনতা বিষয়ক কনটেন্ট ফেসবুকে তৈরি করতেন। সেই সূত্রেই এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করে ঘিরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।

তবে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে তাদের আটকের পর একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও আর্থিক লেনদেনের মাধ্যমে ওই রাতেই তাদের সরিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত পদক্ষেপ নেয় এবং সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করে। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970