ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩৭ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটের দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে, গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এভার গ্রিন পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় আগুন লেগেছে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে তা নির্বাপণ করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসচালক পরিস্থিতি বুঝে গাড়িটি নিরাপদ স্থানে থামিয়ে দেন। এতে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে ফায়ার সার্ভিস তদন্ত করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970