রাজিবপুর মডেল প্রেস ক্লাবের আংশিক কমিটি ঘোষণা

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেস ক্লাব-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. মোখলেছুর রহমান সভাপতি, মো. জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মো. আল আমিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো. কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন এবং দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান রতন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি এবং মো. শাহরিয়ার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল সাংবাদিকের সহযোগিতা ও অংশগ্রহণে রাজিবপুর মডেল প্রেস ক্লাব একটি পেশাদার, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970