ঢাকার বাইপাইলে আবারও ভূমিকম্প

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের সাভার-সংলগ্ন বাইপাইল এলাকায় আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও অনেকেই কম্পন অনুভব করেছেন। তিনি জানান, কম্পনের উৎসস্থল ছিল গাজীপুরের বাইপাইল অঞ্চল।

এর মাত্র একদিন আগে সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার সেই কম্পন ঢাকাসহ বিভিন্ন জেলায় বেশ স্পষ্টভাবে অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবারের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয়েছিল। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970