পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে। ছবি: সংগৃহীত

দেশের সব উত্তরের মতোই হিমালয়কন্যা পঞ্চগড়েও জেঁকে বসেছে শীত। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল পাহাড়ি বাতাসে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

রোববার (২৩ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “ভোরে তাপমাত্রা নেমে গেলেও সকাল ৮টার পর সূর্যের আলো মিলেছে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসে শীতের অনুভূতি তীব্র।” তিনি আরও জানান, শীত উপেক্ষা করেই নিম্ন আয়ের মানুষ কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন। পরিষ্কার আকাশে মোহনীয় সৌন্দর্য নিয়ে দৃশ্যমান হয়েছে কাঞ্চনজঙ্ঘা।

স্থানীয়দের অভিযোগ, পৌষের আগেই ঠান্ডা বাড়তে শুরু করেছে। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসে জমে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতও। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছে হওয়ায় পঞ্চগড়ে দেশের অন্যান্য জেলার আগে শীত নামে।

এদিকে শীতের প্রকোপে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, হাপানি ও নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগ। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970