সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

ছবি: সংগৃহীত

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন—এমন সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, নির্বাচকরা যেসব ভেন্যুতে সাকিব খেলার মতো ফিট থাকবেন, সেখানে তাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

তিনি বলেন, “সাকিব আল হাসান তার ফিটনেস অনুযায়ী নির্বাচনের ক্ষেত্রে বিবেচিত হবেন। দেশের বা বিদেশের যে কোনো সিরিজে, যদি তিনি পুরোপুরি ফিট থাকেন, তাকে জাতীয় দলে ডাক দেওয়া যাবে।”

বিসিবি সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দিয়েছে। পাশাপাশি তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সরকার সাপেক্ষে আলোচনা করবেন।

আমজাদ হোসেন আরও উল্লেখ করেন, “সর্বসম্মতিক্রমে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচকরা তার অ্যাভেইলিবিলিটি ও ফিটনেস বিবেচনা করে দলভুক্তির বিষয়টি নির্ধারণ করবেন।”

সাকিবের দলে ফেরার সঙ্গে সাথে বাংলাদেশ দলের অভিজ্ঞতা ও শক্তি আবারও বাড়বে, যা আগামী আন্তর্জাতিক সিরিজে দলের জন্য বড় সমর্থন হিসেবে কাজ করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970