‘টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য লাভজনক’

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পর ঢাকার পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমার মনে হয়, এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বার্থে ভালো হবে।” যদিও তিনি স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। রানা সানাউল্লাহ বলেন, “হয়তো আমরা কম টাকা পাবো, কিন্তু আজ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে সুদূরপ্রসারী।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো ১৯৭১ সালে ঢাকার পতনের পর দুই দেশের মধ্যে তৈরি ঐতিহাসিক দূরত্ব কমাতে সহায়তা করতে পারে। “আমরা এমন এক নতুন সম্পর্কের পর্যায়ে যেতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ হবে দুই ভাইয়ের মতো।”

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিও একই দিনে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আইসিসির কাছে বাংলাদেশের পক্ষে চিঠি দিয়েছেন এবং বলেন, “আইসিসির বোর্ড সভায়ও আমি একই কথা বলেছি। এক দেশের জন্য সুবিধা, অন্যের জন্য নয়—এ ধরনের দ্বিমুখী নীতি চলতে পারে না।”

রানা সানাউল্লাহ বলেন, পাকিস্তানের সমর্থন রাষ্ট্রের প্রতি হওয়া উচিত, নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের উদাহরণ টানেন, যেখানে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজকে রাজনৈতিক পরিচয় না দেখেই ফেরানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970