আইফোন সিক্সটিনের কয়েক ঘণ্টা পর উন্মোচন হবে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

চলতি মাসেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত ‘আইফোন সিক্সটিন’ উন্মোচন করতে যাচ্ছে। অ্যাপলের ঘোষণা অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ‘ইটস গ্লোটাইম’ স্লোগান নিয়ে ফোনটি বাজারে আসবে।

অপরদিকে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে প্রায় একই সময়ে তাদের নতুন ডিভাইস আনার ঘোষণা দিয়েছে। গত সোমবার হুয়াওয়ে জানিয়েছে, প্রতিষ্ঠানটি চলতি মাসেই একটি নতুন পণ্য উন্মোচনের জন্য একটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। যেখানে হুয়াওয়ে ট্রাই-ফোল্ড ফোন উন্মোচন করা হতে পারে।

হুয়াওয়ের এই ইভেন্ট অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচনের কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা ধারণা করছেন, চীনা প্রযুক্তি জায়ান্টটি মার্কিন প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানকে ছাপিয়ে যেতেই এই আয়োজন করছে।

হুয়াওয়ে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে জানিয়েছে, এই ইভেন্টটি ১০ সেপ্টেম্বর বেইজিং সময় দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সময় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৯ সেপ্টেম্বরে প্রায় সন্ধ্যা হবে। যেখানে অ্যাপলের ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায়। অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে একটি স্পেশাল ইভেন্টের মাধ্যমে আইফোন সিক্সটিন লাইনআপ উন্মোচন করা হবে। ধারণা করা হচ্ছে, গ্লোটাইম ট্যাগলাইন দিয়ে মূলত ফোনটিতে জেনারেটিভ এআই সম্পর্কিত ফিচার যুক্ত করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। অপরদিকে হুয়াওয়ের কনজিউমার অ্যান্ড অটোমোটিভ টেকনোলজি গ্রুপের প্রধান রিচার্ড ইউ ওয়েইবো পোস্টে বলেছেন, ‘কোম্পানির প্রধান ও উদ্ভাবনী পণ্য এখানে থাকবে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি যুগান্তকারী প্রযুক্তিপণ্য, যার কথা অন্যরা ভেবেছিল কিন্তু তৈরি করতে পারেনি। পাঁচ বছরের বিনিয়োগের পর হুয়াওয়ে বিজ্ঞানকল্পকে বাস্তবতায় পরিণত করেছে।’

হুয়াওয়ের এই নতুন ফোন ট্রাই-ফোল্ড অর্থাৎ তিন ভাঁজযোগ্য হবে। এই স্মার্টফোন উন্মোচন অনেক আগ্রহের বিষয়। কারণ এই ফোন বাজারে পাওয়া যাবে এবং এর বিক্রি শিগগিরই শুরু হতে পারে। হুয়াওয়ের এক টিজারে ট্রাই-ফোল্ড ফোন স্মার্টফোনের দুটি হিঞ্জ দেখানো হয়েছে। ফোনটি আগামী বছর বাজারে জনপ্রিয় হতে পারে। হুয়াওয়ে এই ফোন সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করেছে। তবে গুঞ্জন রয়েছে, ফোনটি জেড-টাইপ ফোল্ডযুক্ত হবে।

হুয়াওয়ের পুনরুত্থান চীনে অ্যাপলকে চ্যালেঞ্জ করেছে। ক্যানালিসের গবেষণা অনুসারে, আইফোন নির্মাতা চীনে বাজারের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতাদের মধ্যে নেই। যেখানে হুয়াওয়ে স্মার্টফোন বিক্রি আগের উল্লেখযোগ্য হারে বেড়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970