কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা
মো. রাবসান সরদার, কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফার্মেসি সোসাইটি’-র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।
নতুন কমিটিতে ফার্মেসি বিভাগের প্রভাষক মো. সাদ্দাম হোসেন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জান্নাতুল ফেরদৌস। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলী আহসান মুজাহিদ, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া মারজ্বান, সাংস্কৃতিক সহ-সম্পাদক মো. বায়োজিদ, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা শাওন, ক্রীড়া সহ-সম্পাদক মাসুম এলাহি, তথ্য ও প্রচার সম্পাদক তানজিলা মুবাশ্বারা মৃদুলা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. উর্মি জাহান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগী সংগঠন কাপসের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে কাজ করব। শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।”
নবনির্বাচিত সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, “ভিপি পদে নির্বাচিত হওয়ায় আমি কৃতজ্ঞ। দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছি। বিভাগের একাডেমিক মান উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা একটি ইতিবাচক ও শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলব।”