ঢাবির বিজয় একাত্তর হলে গোসলরত শিক্ষার্থীর ভিডিও ধারণ, বিইউপি ছাত্র আটক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গোসলরত এক শিক্ষার্থীর ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোসাদিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্স কর্মসূচির শিক্ষার্থী বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিজয় একাত্তর হলের পদ্মা ব্লক থেকে তাকে আটক করেন হলের শিক্ষার্থীরা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। মোসাদিকুর রহমান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামের বাসিন্দা।

হলের এক আবাসিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকদিন আগে এক শিক্ষার্থী গোসল করার সময় বুঝতে পারেন কেউ তার ভিডিও ধারণ করছে। তবে তখন ভিডিও ধারণকারীকে ধরা সম্ভব হয়নি। শনিবার একই ধরনের ঘটনা আবার ঘটলে গোসলরত আরেক শিক্ষার্থী একজনকে ভিডিও করতে দেখে সন্দেহ করেন। পরে শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। তার মোবাইল ফোনে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি হাসান আল বান্না বলেন, আটক ব্যক্তির মোবাইলে শিক্ষার্থীদের গোসলের একাধিক ভিডিও পাওয়া গেছে। তিনি নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসা-যাওয়া করতেন এবং টিএসসি এলাকায় তাদের একটি আড্ডা গ্রুপ রয়েছে। তার মোবাইলে টিএসসি কেন্দ্রিক আড্ডা ও বিভিন্ন অনলাইন গ্রুপের সঙ্গে যোগাযোগেরও প্রমাণ মিলেছে।

তিনি আরও জানান, ঘটনাটি শাহবাগ থানায় জানানো হলে পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970