আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটালেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকের কাছে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যেই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কেউ থানায় বিষয়টি জানায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল সম্পর্কে অবগত হয়। তিনি বলেন, বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।