প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ এএম

প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে প্রথম আলোর অফিসে হামলা শুরু হয়। পরে হামলাকারীরা পাশের ডেইলি স্টার কার্যালয়ের দিকে অগ্রসর হয়ে সেখানে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল লোক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর তারা লাঠিসোটা নিয়ে হামলা ও ভাঙচুর শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে হামলাকারীদের লাঠিসোটা হাতে ভাঙচুর চালাতে দেখা যায়। একই সঙ্গে প্রথম আলোর সামনের সড়কে আগুন জ্বালানোর ঘটনাও চোখে পড়ে।

এদিকে, হামলার সময় দুই কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970