রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডারদের পেটাল জনতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে কয়েকজন ট্রান্সজেন্ডার ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতি শুক্রবার ওই এলাকায় ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তিদের একটি দল জড়ো হয়ে সময় কাটান। এ কারণে অনেক সময় পথচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। শুক্রবারও তারা সেখানে জড়ো হলে এক পর্যায়ে স্থানীয় কিছু লোকজন তাদের ওপর চড়াও হয়।

স্থানীয়দের অভিযোগ, এসব জমায়েতের কারণে তারা অস্বস্তিতে পড়েন এবং পরিবার নিয়ে সেখানে যেতে সংকোচ বোধ করেন। কেউ প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এর আগে গত ৩ এপ্রিল একই এলাকায় সংঘর্ষের আরেকটি ঘটনায় এক সাংবাদিক গুরুতর আহত হন। ওই ঘটনার পর অভিযান চালিয়ে আটজন ট্রান্সজেন্ডারকে আটক করেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970