শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালকে ঘিরে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকেও আটক করা হয়েছে।

সোমবার র‌্যাব সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলোচিত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে এর আগে রাজধানীর তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, একই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

জানা গেছে, শনিবার সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে ওই হাসপাতালে চাঁদা দাবি এবং দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970