রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, এক পথচারী আহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, এক পথচারী আহত। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে ওয়াক্ফ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাসির প্রতিদিনের মতো হাঁটতেই বাংলামোটরের অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বিস্ফোরণে তিনি আহত হন। তাঁর পা ও হাতে জখম হয়েছে।

আবদুল বাসির গণমাধ্যমকে বলেন, “ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছানোর মুহূর্তে হঠাৎ বিকট শব্দে ককটেল ফাটে। মনে হলো ওপর থেকে কিছু একটা ছুড়ে মারা হয়েছে।”

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনার ধারাবাহিকতায় এই বিস্ফোরণ ঘটল। ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। সেদিনকে কেন্দ্র করে ‘লকডাউন’ কর্মসূচি দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এরপর ৭ নভেম্বর রাত থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটছে।

আগামীকাল সোমবার মামলাটির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের আগে–পরে আওয়ামী লীগ অনলাইনে নতুন কর্মসূচির আহ্বান জানাচ্ছে, আর এ সময়ই বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970