গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
গণপূর্ত অধিদপ্তরে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি পদ এবং ২০তম গ্রেডের ২৬০টি পদসহ মোট ৬৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন শুরু হবে ১ অক্টোবর এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা:
স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি)। কম্পিউটার ও টাইপিং দক্ষতা; বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ টাইপ করতে সক্ষম, সাঁটলিপিতে ৪৫ ও ৭০ শব্দ।
গ্রেড ও বেতন: ১৪ গ্রেড, ১০,২০০–২৪,৬৮০ টাকা
নকশাকার
পদসংখ্যা: ৪১
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার।
গ্রেড ও বেতন: ১৫ গ্রেড, ৯,৭০০–২৩,৪৯০ টাকা
কার্যসহকারী
পদসংখ্যা: ১৪৪
যোগ্যতা: এইচএসসি বা এইচএসসি ভোকেশনাল পাশ, সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন: ১৬ গ্রেড, ৯,৩০০–২২,৪৯০ টাকা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কম্পিউটার ও টাইপিংয়ে দক্ষ। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করতে হবে।
গ্রেড ও বেতন: ১৬ গ্রেড, ৯,৩০০–২২,৪৯০ টাকা
হিসাব সহকারী
পদসংখ্যা: ১১৯
যোগ্যতা: বাণিজ্য বিষয়সহ এইচএসসি দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ।
গ্রেড ও বেতন: ১৬ গ্রেড, ৯,৩০০–২২,৪৯০ টাকা
অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬১
যোগ্যতা: মাধ্যমিক পাস বা সমমানের শিক্ষা।
গ্রেড ও বেতন: ২০ গ্রেড, ৮,২৫০–২০,০১০ টাকা
নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৮১
যোগ্যতা: সুস্বাস্থ্য, ভালো দৈহিক গঠন, অষ্টম শ্রেণি পাশ।
গ্রেড ও বেতন: ২০ গ্রেড, ৮,২৫০–২০,০১০ টাকা
মালি
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: বাগান ব্যবস্থাপনায় ৩ বছরের অভিজ্ঞতা, অষ্টম শ্রেণি পাশ।
গ্রেড ও বেতন: ২০ গ্রেড, ৮,২৫০–২০,০১০ টাকা
নির্দেশনা ও শর্তাবলী:
বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
একজন প্রার্থী ১৪–১৬ গ্রেডের এক পদ এবং ২০ গ্রেডের এক পদে আবেদন করতে পারবেন।
গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।
বয়সসীমা: ১৮–৩২ বছর
আবেদনের নিয়ম:
আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সনদের কপি আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে।
আবেদন ফি: পরীক্ষার ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ৪ টাকা = মোট ১০৪ টাকা। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।
আবেদন করতে এখানে ভিজিট করুন: http://recruitment.pwd.gov.bd/apply