শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ১১টিই এস আলম গ্রুপের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বলে জানিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ঋণ খেলাপি অবস্থায় রয়েছে।

সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবুল হাসনাতের প্রশ্নের জবাবে সোমবার অর্থমন্ত্রী এই তালিকা উপস্থাপন করেন।

তালিকায় থাকা এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং করপোরেশন, চেমন ইস্পাত, এস আলম ট্রেডিং কোম্পানি, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলী ফুডস এবং মুরাদ এন্টারপ্রাইজ।

এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপ বর্তমানে কঠোর তদন্তের মুখোমুখি রয়েছে। ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর খেলাপি ঋণ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রুপটির ব্যাংক হিসাব জব্দ করেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে বকেয়া অর্থ আদায়ে কার্যক্রম জোরদার করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970