তারেকের আমজনতার দলে বড় পদ পাচ্ছেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের রাজনৈতিক দল আমজনতার দল-এ যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, দলে তিনি বড় কোনো পদ পেতে পারেন।

রোববার (২৮ ডিসেম্বর) হিরো আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

হিরো আলম আরও জানান, “এর আগে কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হয়েছিল, কিন্তু আদর্শগত কারণে যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার আলাপ-আলোচনা শেষে আমি তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানানো হবে।”

দলের একটি সূত্র জানায়, হিরো আলম আমজনতার দলে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। এর আগে তিনি বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970