সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা ও বেবী নাজনীন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্রে জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য এবং বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। বেবী নাজনীন আগামীকাল ফরম জমা দেবেন বলে জানা গেছে।

প্রতিক্রিয়ায় কনকচাঁপা বলেন, দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদান বিবেচনায় তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

অন্যদিকে বেবী নাজনীন জানান, চার দশকের রাজনৈতিক সম্পৃক্ততা ও আনুগত্যের ভিত্তিতে তিনি সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা করছেন। পাশাপাশি নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এদিকে একই আসনের জন্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970