ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলা নামের এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। এছাড়া তাকে জোরপূর্বক গর্ভপাত করতেও বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।

পরে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970