আমার রূহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

সিনেমায় সাম্প্রতিক সময়ে কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিত মাহিয়া মাহি। ছবি ও ভিডিওর মাধ্যমে ভাগ করে নেন তার নিত্যদিনের মুহূর্ত। এবার অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, মনটা তার ভারতে।

ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। ওভারকোটে মোড়ানো অবস্থায় তাকে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, “আমার রূহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।” তবে কেন এমন পোস্ট করেছেন, তা বিস্তারিত জানাননি। ধারণা করা হচ্ছে, এটি তার স্বামী রাকিব সরকারের প্রতি ভালোবাসার প্রকাশ। সম্ভবত রাকিব বর্তমানে ভারতে অবস্থান করছেন।

মাহির ‘আস্থার আস্তানা’ নিয়েও আলোচনায় এসেছে স্বামী রাকিব সরকারের নাম। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর দলটির প্রধান শেখ হাসিনাসহ অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। সরকার পতনের পর থেকে রাকিব সরকারেরও খোঁজ নেই। সেক্ষেত্রে আমেরিকায় থাকা মাহির পোস্টকে স্বামীর প্রতি মমতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সিনেমার মাধ্যমে আলোচনায় আসেননি মাহি। ব্যক্তিজীবনই তার সম্বল। কিছুদিন আগে রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে খবর এসেছিল, সম্প্রতি জায়েদ খানের অনুষ্ঠানে অতিথি হয়ে আলোচনায় এসেছেন। এবার দিয়েছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970