হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:১৬ এএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন শিশু হামের উপসর্গে এবং ১ জন শিশু নিশ্চিত হামে মারা গেছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৬৯ জন শিশু এবং উপসর্গে মারা গেছে ৩৬৩ জন শিশু।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৬ জন শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।