দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩০৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৯২ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ১১১ জনের শরীরে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬১১ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে সাত হাজার ৪১৬ জনের।

এ সময়ে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970