এবার পুকুরে ভেঙে পড়ল ভারতের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আবারও বিধ্বস্তের ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিয়মিত প্রশিক্ষণ চলাকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকায় একটি মাইক্রোলাইট প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তবে বিমানটিতে থাকা দুই পাইলট অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, প্রশিক্ষণ মিশনের সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আশপাশের কোনো স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুকুরের চারপাশে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিছু অংশে তখনও আগুন জ্বলতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনার পর পাইলটদের নিরাপদে বের হয়ে আসতে দেখা গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় বিমানবাহিনী একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করেছে। তবে সম্প্রতি একের পর এক বিমান দুর্ঘটনার ঘটনায় দেশটির বিমানবাহিনীর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

এর আগে গত বছরের নভেম্বরে চেন্নাইয়ে একটি পিলাটিস পিসি-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। একই বছরের মার্চে হরিয়ানা রাজ্যে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে। যদিও ওই দুই ঘটনায় পাইলটরা নিরাপদে ইজেকশন দিতে সক্ষম হন।

তবে দুবাইয়ে অনুষ্ঠিত একটি এয়ার শোতে ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970