ফ্লোটিলায় হামলার জেরে কলম্বিয়া ইসরায়েলের কূটনীতিক বহিষ্কার, মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম

ছবি: সংগৃহীত

সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের ঘটনায় কলম্বিয়া ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দল বহিষ্কার করেছে এবং তেলআবিবের সাথে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে। এই সিদ্ধান্ত বুধবার (১ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ফ্লোটিলায় হামলা আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে অভিহিত করেছেন।

এর আগে, কলম্বিয়ান নাগরিকদের আটক এবং গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তার কারণে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানানো হয়েছিল।

উল্লেখযোগ্য, পেত্রো জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল নীতি কঠোরভাবে সমালোচনা করেছিলেন। এরপর থেকে কলম্বিয়া-মার্কিন সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970