মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন। বাহিনীর জনসংযোগ বিভাগ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, চলমান সংঘাতের মধ্যে ভোরে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। এতে বলা হয়, দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা এবং ইসলামী মাতৃভূমির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও উল্লেখ করা হয়, গোয়েন্দা ও নিরাপত্তা খাতে তার অবদান স্থায়ী ও অনুসরণযোগ্য হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে বিদেশি শত্রুদের মোকাবিলা এবং তাদের অনুপ্রবেশ ও অস্থিতিশীলতা সৃষ্টির নানা ষড়যন্ত্র প্রতিহত করতে তার কৌশলগত অবদান ভবিষ্যতেও পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বহু বেসামরিক নাগরিককে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে।

পরবর্তীতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, এতে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চল ও আঞ্চলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান চালায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970