যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর ‘হুকুম’ চালানোর মতো অবস্থায় নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম

ছবি: সংগৃহীত

স্বাধীন দেশগুলোকে কীভাবে চলতে হবে বা কী করতে হবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর নির্দেশ দেওয়ার অবস্থায় নেই বলে মন্তব্য করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে একটি নতুন প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনায় রয়েছে, তখনই তেহরানের পক্ষ থেকে এ বক্তব্য এসেছে।

যুদ্ধ শুরুর পর থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ রেখেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে এবং চলমান সংঘাত নিরসনের আলোচনায় হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেন, যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি থেকে সরে আসতে হবে।

যদিও যুদ্ধবিরতির ফলে সাময়িকভাবে সংঘাত থেমে আছে, তবুও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। তবে ইরানের নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে, যা বর্তমানে যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে রেজা তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে, বিশেষ করে এই জোটের সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

সূত্র: এএফপি, টাইমস অফ ইসরায়েল

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970