বড্ড দেরি করে ফেলেছে ইরান, এখন চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান অতিরিক্ত সময় নষ্ট করেছে এবং এর ফল হিসেবে এখন দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি ইরানের সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খল’ বলে উল্লেখ করে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্পের দাবি, ইরানের নৌ ও বিমান বাহিনীসহ দেশটির সামগ্রিক সামরিক শক্তি কার্যত আর কার্যকর নেই। তিনি আরও লেখেন, ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে এবং দেশটি কেবল কথার ফুলঝুরি ছড়াতে পারে, বাস্তবে তেমন কিছু করতে সক্ষম নয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও কটাক্ষ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, ইরান এমন একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ পেয়েছিল, যা তাদের জন্যই উপকারী হতে পারত। তবে আলোচনায় অতিরিক্ত সময় নেওয়ার কারণে এখন তাদের এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে ‘চড়া মূল্য’ বলতে তিনি ঠিক কী ধরনের পদক্ষেপ বা প্রতিক্রিয়ার কথা বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

সূত্র: আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970