গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্নস্থানে ৯৪টি ভূমিকম্প, বাংলাদেশেও আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরী ছবি
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯৪টি ভূমিকম্প হয়েছে। তথ্যটি জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম।
ওয়েবসাইটটির রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে বলা হয়েছে, গত সাত দিনে অন্তত ৮৫৩টি ভূমিকম্প ঘটেছে। ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্প বিশ্বজুড়ে প্রায়শই ঘটছে।
বাংলাদেশেও ভূমিকম্পের প্রভাব দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, শনিবার দেশে তিনটি ভূমিকম্প হয়েছে। এর আগে শুক্রবারও একটি ভূমিকম্পে আঘাত আসে। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকায় সতর্ক থাকতে হবে।